ইসলামী ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে সদর উপজেলার বিভিন্ন এলাকার কয়েক হাজার শিবির কর্মী যোগ দেন।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টায় শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে এ র্যালি বের হয়।
ঝিনাইদহ শহর শাখা ছাত্রশিবির আয়োজিত র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
ঝিনাইদহ শহর শাখা শিবিরের অর্থ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আলী আজম মো. আবু বকর, সদর শাখা জামায়াতের আমীর অ্যাডভোকেট ইসমাইল হোসেন, জেলা ছাত্রশিবিরের সভাপতি আরিফ হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুস্তাফিজুর রহমান, ঝিনাইদহ শহর শাখা শিবিরের সভাপতি শেখ আল আমিন।
এসময় দেশ ও জাতির সামগ্রিক কল্যাণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে আরও সুসংগঠিত, গতিশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ছাত্রশিবির শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ, মেধা ও মূল্যবোধভিত্তিক নেতৃত্ব বিকাশে কাজ করে যাচ্ছে। তরুণ প্রজন্মের মাঝে ছাত্রশিবির একটি নৈতিক চরিত্রবান বলয় তৈরিতে সচেষ্ট। সমাজের নানা অসঙ্গতি দূরীকরণে ছাত্রশিবিরের কার্যক্রম আরও জোরদার করতে হবে।
পড়ুন- যমুনা অভিমুখে সরকারি কর্মচারীদের বিক্ষোভ
দেখুন- নবম পে-স্কেলের দাবিতে শহীদ মিনারে সরকারি কর্মচারীদের বিক্ষোভ


