22.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ০:৪১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দেশে চাঁদাবাজি চিরতরে বন্ধ করা হবে: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘রাজনীতি আমাদের পেশা নয়, এটা কর্তব্য হিসেবে নিয়েছি। একটি দলের লোকরা বিক্ষুকদের কাছ থেকেও চাঁদা নেয়। এ দেশে চাঁদাবাজি চলবে না, চাঁদাবাজি চিরতরে বন্ধ করা হবে।’

বিজ্ঞাপন

শনিবার বেলা ১১টার দিকে হবিগঞ্জে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘অসৎ নেতৃত্বের কারণে দেশের মানুষের ভাগ্য বদলায়নি। আমরা নির্বাচিত হলে বছরে একবার জনগণের কাছে আয়-ব্যয়ের হিসাব দেব। যারা মা-বোনদের অপমান করেছেন তারা ১৮ কোটি মানুষের কাছে মাফ চান।’

জামায়াত আমির বলেন, ‘সন্ত্রাস ও দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে। এর দায় পূর্বের ক্ষমতাধরদের। বৈষম্যহীন দেশের জন্য গণমানুষ জীবন দিয়েছে, কিন্তু বৈষম্য ধরে রেখেছে অসৎ রাজনীতি।’

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘হবিগঞ্জের চা বাগানকে আধুনিকায়ন করা হবে। ধর্মের ভিত্তিতে দেশকে আর বিভক্ত করতে দেওয়া হবে না। মেধার ভিত্তিতে যে যার কাজ পাবে।’

পড়ুন: জামায়াতের সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন