০৯/০২/২০২৬, ১৫:৫৯ অপরাহ্ণ
26 C
Dhaka
০৯/০২/২০২৬, ১৫:৫৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাটে ধানের শীষের পক্ষে বিএনপির গণমিছিল

জয়পুরহাটে ধানের শীষের পক্ষে বিএনপির গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় জয়পুরহাট শহরের বিএনপির দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপির উদ্যোগে এ গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।

বিজ্ঞাপন

এ সময় মিছিলে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনের নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল ওহাব, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন এবং জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ মামুন প্রধান।

গণমিছিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিল শেষে ধানের শীষের পক্ষে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করা হয়।

পড়ুন- রমজানে অসহায়দের পাশে দোস্ত এইড: ইসলামপুরে ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন