ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির ২১৩টি ভোটকেন্দ্রের মধ্যে ২০টি দু্র্গম ভোটকেন্দ্র রয়েছে। এসব দুর্গম হেলসর্টি ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম ও নির্বাচন-কর্মীদের হেলিকপ্টারে করে পাঠানো শুরু হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে দুর্গম চারটি ভোটকেন্দ্রে হেলিকপ্টার করে নির্বাচনি সরঞ্জাম ও নির্বাচন কর্মীদের পাঠানো হয়। দুর্গম চারটি ভোটকেন্দ্রের মধ্যে রয়েছে- জেলার বরকল উপজেলায় ২টি কেন্দ্র, জুরাছড়ি উপজেলা ১টি ও বিলাইছড়ি উপজেলা ১টি কেন্দ্র।
রাঙামাটির রিটার্নিং কর্মকর্তা ও জেলাপ্রশাসক নাজমা আশরাফী বলেন, জেলার ২০টি হেলিসর্টি কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্রে আজকে (শনিবার) সকাল ৯টা থেকে ব্যালট বাক্সসহ ভোট গ্রহণকারী কর্মকর্তাদের হেলিকপ্টার পাঠানো হয়েছে। আজকে ৭ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত চারদিনে ২০টি কেন্দ্রে ভোটের সরঞ্জাম ও ভোটগ্রহণকারী কর্মকর্তাদের পাঠানো হবে।
জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, রাঙামাটির দশ উপজেলার মধ্যে দুটি পৌরসভা ও ৫০টি ইউনিয়ন মিলে মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৬৩ হাজার ৪১০ আর নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ৮৫৫ জন এবং হিজরা রয়েছে ২ জন। জেলার ২১৩টি ভোট কেন্দ্রের মধ্যে হেলিসর্টি কেন্দ্র রয়েছে ২০টি। এসব দু্র্গম এলাকার কেন্দ্রগুলোতে ভোটার রয়েছে প্রায় ৩০ হাজারের অধিক।
দুর্গম ২০টি ভোটকেন্দ্রের মধ্যে রয়েছে জেলার সবচেয়ে বড় উপজেলা বাঘাইছড়িতে ছয়টি, বরকল উপজেলায় দুটি, জুরাছড়ি উপজেলায় সাতটি এবং বিলাইছড়ি উপজেলায় পাচঁটি।
পড়ুন : http://রাঙামাটির সঙ্গে ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন সড়কে অনিদিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ


