জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু বলেছেন, ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশ পন্থী রাজনীতিকে টিকিয়ে রাখবেন।
আব্দুর রশিদ জিতু বিএনপিতে যোগদান করার পর শনিবার (০৭ ফেব্রুয়ারী) শরীয়তপুরে গ্রামের বাড়িতে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মিয়া নূরউদ্দিন আহম্মেদ অপুর নির্বাচনী জনসভা ভেদরগঞ্জ উপজেলায় ভেদরগঞ্জ সরকারি হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, বিগত আমলের এমপি রা এখানের মানুষকে শুধু ধোকাই দিয়েছে। কথা দিয়ে কথা রাখেনি। আশানুরূপ উন্নয়ন করতে পারে নি।তবে মিয়া নুরুউদ্দিন আহমেদ অপু ভাই শরীয়তপুরে আগামীর উন্নয়নের রুপকার হবে।ও এই ভেদরগঞ্জের অবকাঠামোই নয় এখানকার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবে।
তাই আগামী ১২ ই ফেব্রুয়ারি অপু ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার দাবি জানাচ্ছি আপনাদের কাছে। এবং সকল অপরাজনিতীর দাত ভেঙে দিন।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মিয়া নূরউদ্দিন আহম্মেদ অপু ও ভেদরগঞ্জ উপজেলা বিএনপি ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও ভেদরগঞ্জ উপজেলার ভোটাররা।
পড়ুন- বেনাপোল স্থলবন্দরের শ্রমিকদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময়


