০৯/০২/২০২৬, ৫:২৭ পূর্বাহ্ণ
17 C
Dhaka
০৯/০২/২০২৬, ৫:২৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আরিফপুরে ধানের শীষের সমাবেশে নারী ভোটারের জোয়ার

পাবনা সদর উপজেলার আরিফপুরে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণায় নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় অনুষ্ঠিত এই আঞ্চলিক নির্বাচনী সমাবেশটি এক পর্যায়ে বিশাল জনসমুদ্রে পরিণত হয়। বিশেষ করে নারী ভোটারদের বিশাল উপস্থিতি সমাবেশের আমেজকে ভিন্ন মাত্রা দান করেছে।

বিজ্ঞাপন

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা–৫ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস তার বক্তব্যে বলেন, নারীদের এই সক্রিয় অংশগ্রহণ প্রমাণ করে যে তারা দেশের গণতন্ত্র রক্ষা ও পরিবর্তনে কতটা সচেতন। আমরা জয়ী হলে এলাকার সার্বিক উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান এবং নাগরিক সেবা প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। তিনি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

সমাবেশে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ ধানের শীষের পক্ষে একাত্মতা প্রকাশ করে বক্তব্য প্রদান করেন, কাজী রকিবুন্নবী সুজন, সাধারণ সম্পাদক, আরিফপুর সদর গোরস্থান। শফিকুল ইসলাম শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা যুবদল ও সদস্য সচিব, পৌর যুবদল। ​আহসান হাবীব আকাশ, যুগ্ম আহ্বায়ক, জেলা স্বেচ্ছাসেবক দল। মাহবুবুর রহমান তরুণ, সহ-সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদল। বক্তারা বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে এবং জনগণের অধিকার আদায়ে ধানের শীষের বিকল্প নেই। তারা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

​আয়োজক ও স্থানীয়রা জানিয়েছেন, আজকের এই সমাবেশে বিপুল সংখ্যক নারীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ততা নির্বাচনী সমীকরণে ধানের শীষের প্রার্থীর পক্ষে একটি ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে। আরিফপুর এলাকার প্রতিটি অলিগলি আজ ছিল নেতাকর্মী ও সমর্থকদের পদচারণায় মুখর।

পড়ুন- বিএনপির প্রার্থী মঈনুল হাসান সাদিকের ৭৫ দফা ইশতেহার ঘোষনা

দেখুন- নিজ আসনে যে প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন