২৫/০২/২০২৬, ১৫:১১ অপরাহ্ণ
32.5 C
Dhaka
২৫/০২/২০২৬, ১৫:১১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গাংনীতে দু’টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার, আটক–১

মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজার থেকে দু’টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর গাংনী ক্যাম্পের সদস্যরা। এ সময় রিমন (১৮) নামের এক যুবককে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন


আজ সোমবার দুপুরে জোড়পুকুরিয়া বাজারে রিমনের ওয়েল্ডিং দোকানে অভিযান চালিয়ে ওই ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়। আটক রিমন গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের নজরুল ইসলামের ছেলে।


সেনাবাহিনী সূত্রে জানা যায়, নিজ দোকানে ককটেল সাদৃশ বিস্ফোরক বস্তু রেখে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর গাংনী ক্যাম্পের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে দোকান থেকে দু’টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয় এবং রিমনকে আটক করা হয়। ধারণা করা হচ্ছে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটানোর উদ্দেশ্যেই ওই বস্তুগুলো দোকানে রাখা হয়েছিল।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বিষয়টি নিশ্চিত করে জানান, সেনাবাহিনীর অভিযানে দু’টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারসহ একজনকে আটক করা হয়েছে। আটক রিমনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পড়ুন- গাংনীতে অস্ত্র ও গুলি উদ্ধার

দেখুন- প্রচারণার শেষ মুহূর্তে প্রার্থীদের ব্যস্ত সময় পার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন