20.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৭:২১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মঙ্গলবার ব্যাংক খোলা, বুধবার থেকে টানা চার দিন বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক এ দুই দিন বিশেষ ছুটি ঘোষণা করেছে।

তবে এর আগের দিন মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিকভাবে চালু থাকবে।

বাংলাদেশ ব্যাংকের ঘোষণায় বলা হয়েছে, বুধবার ও বৃহস্পতিবার ব্যাংকের সব কার্যক্রম বন্ধ থাকবে এবং কর্মকর্তা-কর্মচারীরা ছুটিতে থাকবেন।

এদিকে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্রবার ও শনিবার হওয়ায় ব্যাংকগুলো টানা চার দিন বন্ধ থাকবে।

উল্লেখ্য, এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে সরকারি ছুটি ঘোষণা করে। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধনের প্রস্তাব

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন