প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ‘কোয়ারেন্টাইন’ বা নিষেধাজ্ঞা অমান্য করে ভেনেজুয়েলার তেল পরিবহন করায় ভারত মহাসাগরে একটি বিশাল ট্যাংকার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। ‘অ্যাকুইলা–২’ নামের জাহাজটি ভেনেজুয়েলা থেকে চীনের একটি বন্দরের উদ্দেশে যাত্রা করছিল।
গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ক্যারিবিয়ান সাগর থেকেই ট্যাংকারটি অনুসরণ করছিল মার্কিন নৌবাহিনী।
পোস্টে পিট হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় যখন কোয়ারেন্টাইনের নির্দেশ দেয়, তা কার্যকরভাবেই বাস্তবায়ন করা হয়। রাতভর পরিচালিত অভিযানের মাধ্যমে ভারত মহাসাগর অঞ্চলে অ্যাকুইলা–২ জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ অনুযায়ী নিষেধাজ্ঞার আওতাভুক্ত ভেনেজুয়েলার ট্যাংকারগুলোকে কোয়ারেন্টাইনে থাকার কথা ছিল। কিন্তু অ্যাকুইলা–২ সেই নির্দেশ অমান্য করে যাত্রা অব্যাহত রাখে। পরে উপযুক্ত সময়ে অভিযান চালিয়ে জাহাজটি আটক করা হয়।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

