32.2 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১৪:৩৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নাজিরপুরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই নারী মাদক কারবারি আটক

পিরোজপুরের নাজিরপুরে সেনাবাহিনী ক্যাম্পের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে দুই নারী কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

সেনাবাহিনীর ক্যাম্প সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মালিখালী ইউনিয়নের পেনাখালী এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত নাসিমা বেগম (৫৫) ও শেফালী বেগম (৪০) সক্রিয় রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নাজিরপুর সেনাবাহিনীর ক্যাম্প
০৯ ফেব্রুয়ারি রাতে লে. ইয়ামিন (সংযুক্ত ২২ ইঞ্জিনিয়ার্স)-এর নেতৃত্বে একটি আকস্মিক যৌথবাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে পেনাখালী বাজার সংলগ্ন আনছার আলী হাওলাদারের স্ত্রী নাসিমা বেগম (৫৫) এবং একই এলাকার মোঃ কামরুল হাওলাদারের স্ত্রী শেফালী বেগম (৪০) কে আটক করা হয়। পরে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে নাসিমা বেগমের কাছ থেকে ১৭২ পিস ইয়াবা এবং শেফালী বেগমের কাছ থেকে ১২৪ পিস ইয়াবা, ১টি মোবাইল ফোন ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।


অভিযানে মোট ২৯৬ পিস ইয়াবা, ১টি মোবাইল ফোন ও মাদক সেবনের সরঞ্জামসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দকৃত আলামতসহ আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

পড়ুন- বায়ুদূষণে বিশ্বে আজ প্রথম স্থানে রয়েছে ঢাকা

দেখুন- নির্বাচনী প্রচার-প্রচারণা শেষে নোয়াখালীর সর্বশেষ পরিস্থিতি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন