অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর চেয়ে ধনী তাদের সহধর্মিনীরা।
সম্প্রতি প্রকাশিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের স্ত্রী-স্বামীর সম্পদ বিবরণী তে এ তথ্য দেখা যায়। উপদেষ্টাদ্বয়ের স্ত্রীরা হলেন নাট্যাঙ্গনের পরিচিত মুখ শীলা আহমেদ ও নুসরাত ইমরোজ তিশা।
আইন উপদেষ্টা আসিফ নজরুলের মোট পরিসম্পদ বা মালিকানাধীন মোট সম্পত্তির মূল্যমান হলো বর্তমানে ১ কোটি ৬০ লক্ষ ৯৮ হাজার ২৩২ টাকা যা উপদেষ্টা হবার পর ১২ লাখ ৮৭ হাজার ৭৯৯ টাকা বেড়েছে অপরদিকে তাঁর স্ত্রী শীলা আহমেদের মোট সম্পত্তির পরিমাণ ছিলো ২ কোটি ১ লক্ষ ৩৪ হাজার ৭২০ টাকা সেটা বেড়ে দাড়িয়েছে ২ কোটি ৪৪ লক্ষ ৯২হাজার টাকায়।
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর মোট সম্পত্তির পরিমাণ ছিলো ২ কোটি ২৬ লক্ষ ৯২ হাজার ২৬ টাকা যেখান থেকে কমে গেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা তবে তাঁর স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পত্তির পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে । এক কোটি চুয়াল্লিশ লক্ষ একাশি হাজার টাকা থেকে এক কোটি ঊনষাট লক্ষ টাকা যোগ হয়ে প্রায় তিন কোটি টাকার মতো হয়ে গেছে।
উল্লেখ্য শীলা আহমেদ বর্তমানে একজন অর্থনীতিবিদ হিসেবে পরিচিত । তিনি আমেরিকার নর্দান ইলিনয় ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন । বর্তমানে ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (BIGD)-এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং রিসার্চ ফেলো হিসেবে কর্মরত আছেন । সেখানে তিনি জেন্ডার এবং সোশ্যাল ডেভেলপমেন্ট ক্লাস্টারের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
নুসরাত ইমরোজ তিশা বাংলাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী, মডেল এবং প্রযোজক। তিনি প্রধানত টেলিভিশন নাটক এবং চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য পরিচিত। বর্তমানে তিনি বহুজাতিক কোম্পানি হারপিক বাংলাদেশ-এর শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
পড়ুন- জাতির উদ্দেশে দেওয়া ভাষণে যা বললেন প্রধান উপদেষ্টা
দেখুন- রাশেদ খাঁনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ


