১১/০২/২০২৬, ১:৪৩ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১১/০২/২০২৬, ১:৪৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও বিদেশি পিস্তলসহ বিএনপির তিন নেতাকর্মী গ্রেফতার


বগুড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও একটি বিদেশি পিস্তলসহ বিএনপির তিন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৪টা থেকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের তেতুলিয়াগাড়ি এলাকায় অভিযান চালিয়ে শাজাহানপুর আর্মি ক্যাম্পের সদস্যরা তাদের গ্রেফতার করেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— নন্দীগ্রাম উপজেলার তেতুলিয়াগাড়ি এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুস ছালাম (৩০), আব্দুস ছাত্তারের ছেলে আবু বক্কর (২৮) এবং শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের রুপিহার গ্রামের আবু মুসার ছেলে পারভেজ (২৫)।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, গ্রেফতার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বগুড়া কাহালু-নন্দীগ্রাম (৪) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মোশাররফ হোসেনের সঙ্গে যুক্ত থেকে বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন।

শাজাহানপুর আর্মি ক্যাম্পের মেজর মেহেদী হাসান, ক্যাপ্টেন জিসান ও লেফটেন্যান্ট ফাতিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে সেনাবাহিনী সূত্রে জানা গেছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে কাহালু-নন্দীগ্রাম (৪) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোশাররফ হোসেন বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের গত দুই থেকে চার বছরে দলের কোনো আনুষ্ঠানিক কর্মকাণ্ডে তিনি দেখেননি।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা আদৌ বিএনপির নেতাকর্মী কি না সে বিষয়ে তিনি অবগত নন। সন্ত্রাসীদের বিরুদ্ধে আইন তার নিজস্ব গতিতে চলবে এবং বিএনপি কখনোই কোনো ধরনের সন্ত্রাসী বা অপরাধমূলক কর্মকাণ্ডকে সমর্থন করে না। অভিযুক্তদের প্রকৃত পরিচয় ও সম্পৃক্ততা তদন্তের মাধ্যমেই পরিষ্কার হবে বলে মন্তব্য করেন তিনি।

পড়ুন : বগুড়ায় বিএনপির মিছিল থেকে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন