১১/০২/২০২৬, ২০:১৭ অপরাহ্ণ
25 C
Dhaka
১১/০২/২০২৬, ২০:১৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ভোলায় ৪টি সংসদীয় আসনে আইনশৃঙ্খলা বাহিনীর ১০ হাজারের অধিক সদস্য সুষ্ঠু নির্বাচনে কাজ করবে

ভোলার ৪টি সংসদীয় আসনের ৫২৫টি কেন্দ্রের মধ্যে ১৩১ টি ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে মূল ভূখন্ডের বাহিরে ৪৩টি কেন্দ্র দুর্গম চরাঞ্চলে অবস্থিত। ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৬টি আইনশৃঙ্খলা বাহিনীর মোট ১০ হাজার ১৭৩ জন সদস্য মোতায়েন করা হয়েছে। আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এসময় তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলার নিয়োজিত সব বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিকল্পনা তৈরি করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও দুর্গম চরাঞ্চলের কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে। কয়েক স্তরের নিরাপত্তার পাশাপাশি স্টাইকিং ফোর্স, পুলিশের মোবাইল টিম, নৌবাহিনী, বিজিবি, র‌্যাব, কোস্টগার্ডসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো নিয়ে আলাদা পরিকল্পনা রয়েছে।

নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যার মধ্যে রয়েছে বিজিবি ১৪০ জন, পুলিশ ১৬৬৭ জন, র‌্যাব ৫৫ জন, নৌবাহিনী ১ হাজার জন, কোস্ট গার্ড ৩৬৬ জন এবং আনসার সদস্য ৭ হাজার ৯৪৫ জন। সব মিলিয়ে ৬টি আইনশৃঙ্খলা বাহিনীর মোট ১০ হাজার ১৭৩ জন সদস্য মোতায়েন করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, ভোলা ৪ আসনের মনপুরা উপজেলা বিচ্ছিন্ন এলাকা হওয়ায় সেখানে বিশেষ নিরাপত্তা পুলিশ ও আনসারের পাশাপাশি কোস্ট গার্ড ও নৌবাহিনী দায়িত্ব পালন করবে। পাশাপাশি বাড়তি নজরদারি দাড়ির জন্য জরুরি অবস্থা মোকাবিলার জন্য দ্রুতগামী নৌযানের পাশাপাশি হেলিকপ্টারের ব্যবস্থা রাখা হয়েছে।

পড়ুন- নেত্রকোনায় ভোটকেন্দ্র টার্গেট করে গভীর রাতে আগুন দেয়ার চেষ্টা দুর্বৃত্তদের

দেখুন- বিশেষ সাক্ষাৎকারে তারেক রহমানের অজানা অনেক কথা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন