১১/০২/২০২৬, ২০:২৮ অপরাহ্ণ
25 C
Dhaka
১১/০২/২০২৬, ২০:২৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিমানবন্দরে টাকাসহ আটক জামায়াত নেতাকে হাসপাতালে ভর্তি

সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটকের পর অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে দিকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, অসুস্থ বোধ করায় প্রথমে তাকে সৈয়দপুর সরকারি হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। বর্তমানে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

এর আগে দুপুর ১২টার ‍দিকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ আটক করে বিমানবন্দর থানা পুলিশ। প্রায় ৫০ লাখ টাকাসহ তাকে আটক করা হয়। ওই সময় টাকাগুলো নিজের ব্যবসায়িক টাকা বলে দাবি করেন তিনি।

এদিকে বিপুল নগদ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘নাটক সাজিয়ে’ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের কাছ থেকে টাকা উদ্ধারের বিষয়টিকে ভিন্নখাতে নেয়ার চক্রান্ত চলছে। এই অর্থ নির্বাচন সংশ্লিষ্ট না, এটি তার ব্যবসার টাকা।

অন্যদিকে ৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে আটকের ঘটনায় ইতোমধ্যে সংবাদ সম্মেলন করেছে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামী। দুপুরে ওই সংবাদ সম্মেলনে জামায়াতের জেলা নেতৃবৃন্দ জানিয়েছেন, ব্যক্তিগত কাজে ঢাকায় এসেছিলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান। নির্বাচনি কোনো কাজে সফর করছিলেন না তিনি। এছাড়া আটক করা টাকাগুলো তার নিজের ব্যবসায়িক।

বিজ্ঞাপন

পড়ুন : এই অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয়, ব্যবসার টাকা : এহসানুল মাহবুব জুবায়ের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন