বিজ্ঞাপন

বিএনপি নেতারা কে কোথায় ভোট দেবেন

রাত পোহালেই দেশে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বৃহস্পতিবারের (১২ ফেব্রুয়ারি) এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির নেতারা যেসব কেন্দ্রে ভোট দিতে যাবেন, তা প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

এরই মধ্যে বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মিডিয়া সেল থেকে জানানো হয়, রাজধানীর গুলশানে মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আর ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


এ দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লার দাউদকান্দির গয়েশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, মির্জা আব্বাস শাহাজাহানপুর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে, বাবু গয়েশ্বর চন্দ্র রায় কেরানীগঞ্জে আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, ডক্টর আব্দুল মঈন খান নরসিংদীর পলাশ উপজেলার চারনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

এছাড়া সালাহউদ্দিন আহমদ কক্সবাজারের পেকুয়া উপজেলা সরকারি মডেল জি এম সি ইনিস্টিউট কেন্দ্রে, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জের সালেহা ইশহাক সরকারি গার্লস স্কুল কেন্দ্রে, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলার লালমোহনে আব্দুল ওয়াহাব সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুরের নবাবগঞ্জে মতিহারা সরকারি হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সংসদ ও গণভোট অনুষ্ঠিত হবে।

পড়ুন:প্রিয় দেশবাসী, লাইলাতুল গুজব চলছে: জামায়াত আমির

দেখুন:নির্বাচন ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন