আজ অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের পোশাকে গোপন ক্যামেরা লাগানো রয়েছে।
বিজ্ঞাপন
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, কেন্দ্রে ক্লোজ সার্কিট ক্যামেরা এবং অন্যান্য স্থানে ড্রোনের সাহায্যে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারীদের সব তৎপরতা রেকর্ড করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এ ধরনের বেআইনি কর্মকাণ্ড থেকে সবাইকে সতর্ক করা হচ্ছে।
পড়ুন:ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশ, সকাল থেকেই লাইনে ভোটাররা
দেখুন:নির্বাচন ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার
ইম/


