১২/০২/২০২৬, ১৭:১৫ অপরাহ্ণ
28 C
Dhaka
১২/০২/২০২৬, ১৭:১৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ভোটকেন্দ্রে ৯০ বছরের হোছনা বেগম

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বয়স ও শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে ভোট দিতে এসে দৃষ্টি কাড়েন ৯০ বছর বয়সী হোছনা বেগম।

বিজ্ঞাপন


বৃহস্পতিবার সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর ভোটকেন্দ্রে ছেলের বউ রত্না বেগমের কাঁধে ভর করে ভোট দিতে আসেন তিনি। হোছনা বেগমের স্বামী বীরচন্দ্রপুরের মৃত মুসলেম মিয়া। বয়সের ভারে নুয়ে পড়লেও ভোটাধিকার প্রয়োগে তাঁর আগ্রহ ছিল চোখে পড়ার মতো।


কেন্দ্রে উপস্থিত ভোটাররা জানান, হোছনা বেগমকে এভাবে ভোট দিতে আসতে দেখে অনেকেই অনুপ্রাণিত হয়েছেন। পরিবারের সদস্যদের সহায়তায় তিনি কেন্দ্রে এসে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

আব্দুল্লাহপুর ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার তাজুল ইসলাম বলেন, এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা দুই হাজার ৪৩৩ জন। এর মধ্যে নারী ভোটার ১২১৩ জন। সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে।


বয়সের ভারকে উপেক্ষা করে হোছনা বেগমের ভোট দিতে আসা যেন উৎসবমুখর নির্বাচনী পরিবেশে আলাদা মাত্রা যোগ করেছে। স্থানীয়দের ভাষ্য, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার এমন আগ্রহই ভোটের দিনকে অর্থবহ করে তোলে।

পড়ুন- জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন