উৎসব মুখর পরিবেশে পটুয়াখালীর চারটি আসনের ৫১৩ টি কেন্দ্রে শুরু হয়েছে সংসদ সদস্য পদের ভোট গ্রহন। সকাল সাড়ে সাতটায় এসব কেন্দ্রে শুরু হয় এ ভোট গ্রহন। একটানা চলবে বিকাল সারে ৪ টা পর্যন্ত।
সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ করা গেছে। এর মধ্যে নারী ভোটারের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। জেলার ৪ টি আসনে ১৫ লাখ ৯ হাজার ৫ শ‘ ৮৯জন ভোটারের বিপরীতে প্রতিদ্বন্ধীতা করছেন ১৭ জন প্রার্থী। এর মধ্যে পটুয়াখালী-১ আসনে ৫ জন, পটুয়াখালী-২ আসনে ৪ জন, পটুয়াখালী-৩ আসনে ৫ জন ও পটুয়াখালী-৪ আসনে ৩ জন প্রার্থী রয়েছে। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে ২৬ প্লাটুন সেনাবাহিনী,৭ প্লাটুন বিজিবি, ৬ টি র্যাবের টিম, বিপুল সংখ্যক আনসার ও কোষ্টগার্ড সদস্যসহ দেড় হাজার পুলিশ এবং ৩০ জন ম্যাজিষ্ট্রেট মাঠে মোতায়েন রয়েছে।
তবে পটুয়াখালী-১ আসনে মির্জাগঞ্জ উপজেলায় ১১দলীয় জোটের প্রার্থী ডা. আব্দুল ওহাব মিনার এর এজেন্ট বের করার অভিযোগ করেছেন ধানের শীষের প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।
পড়ুন- হামলা-সন্ত্রাস দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীদের পথরোধ করা যাবে না: নাহিদ ইসলাম


