১২/০২/২০২৬, ১৮:৪৩ অপরাহ্ণ
28 C
Dhaka
১২/০২/২০২৬, ১৮:৪৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সারজিসের আসনে নমুনা ব্যালটসহ যুবশক্তির আহ্বায়ক আটক

পঞ্চগড়-১ আসনের আটোয়ারি উপজেলায় নমুনা ব্যালট পেপারসহ উপজেলা যুবশক্তির আহ্বায়ক সুকুমার দাস বাবুকে আটক করে তিন বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামারি ট্রায়াল।

বিজ্ঞাপন


বৃহস্পতিবার দুপুরে আটোয়ারি উপজেলার আটোয়ারি পাইলট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।
জানা যায়, ভোট চলাকালে কেন্দ্রের গেটে অবস্থানকালে সুকুমার দাস বাবুর কাছে নমুনা ব্যালট পেপার পাওয়া যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে দায়িত্বরত কর্মকর্তাদের নজরে এলে তাকে আটক করা হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত বিচারিক ম্যাজিস্ট্রেট রানা পারভেজ সামারি ট্রায়ালের মাধ্যমে তাকে তিন বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

পঞ্চগড় জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি কেন্দ্রে জাল ব্যালট পেপার রাখার অপরাধে একজনকে তাৎক্ষণিক বিচারিক প্রক্রিয়ায় তিন বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

পড়ুন- মৌলভীবাজার ভোট কেন্দ্রে দীর্ঘ লাইন, উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন