১৩/০২/২০২৬, ২:২৯ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১৩/০২/২০২৬, ২:২৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

লালমনিরহাট-৩: ৮৩ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী বিএনপির আসাদুল হাবিব দুলু

​২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-৩ (সদর) আসনে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন সাবেক উপমন্ত্রী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৮৩ হাজার ২০ ভোট বেশি পেয়ে এই জয় নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

​বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে সদর উপজেলায় কর্মকর্তার কার্যালয় থেকে এই বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।

​লালমনিরহাট সদর উপজেলার ৯৪টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা যায়, বিএনপির প্রার্থী আসাদুল হাবিব দুলু ‘ধানের শীষ’ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৬৯১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু তাহের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ৬৭১ ভোট। এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৭ হাজার ৯৭০ জন।

​হেভিওয়েট এই দুই প্রার্থীর পাশাপাশি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আরও চারজন প্রার্থী। তাঁদের প্রাপ্ত ভোট সংখ্যা​, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমিনুল ইসলাম (হাতপাখা) – ৩,২৬৮ ভোট। ​জাতীয় পার্টি জাহিদ হাসান লিমন (লাঙ্গল) – ২,১৩৩ ভোট। ​কমিউনিস্ট পার্টি মধুসূদন রায় মধু (কাস্তে) – ৮৬১ ভোট। ​গণসংহতি আন্দোলন দীপক কুমার রায় (মাথাল) – ৪২৭ ভোট।

​এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। সদরের প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসন কঠোর অবস্থানে ছিল।

​ভোটকেন্দ্রে জাল ভোট প্রদান, ভোট ডাকাতি বা কোনো ধরনের অরাজকতা ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সাধারণ ভোটার ও পর্যবেক্ষকরা।

পড়ুন: গোপন কক্ষে একসঙ্গে ৩জন: সহকারী প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন