১৩/০২/২০২৬, ২:৩০ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১৩/০২/২০২৬, ২:৩০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে জয়ী বিএনপির মুশফিকুর রহমান

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে জয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৩ হাজার ৮১৬ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আতাউর রহমান সরকার পেয়েছেন ৮২ হাজার ৪৮০ ভোট। ফলে মুশফিকুর রহমান ৫১ হাজার ৩৩৬ ভোটের ব্যবধানে বিজয়ী হন।

বিজ্ঞাপন

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনের অধিকাংশ কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দু–একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে মুশফিকুর রহমানসহ মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনা শেষে রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়
জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুশফিকুর রহমান সমর্থক ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পড়ুন: গোপন কক্ষে একসঙ্গে ৩জন: সহকারী প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন