ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট- ২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে বেসরকারি ফলাফলে ধানের শীর্ষ প্রার্থী আব্দুল বারী নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আল-মামুন মিয়ার স্বাক্ষরিত চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে। এ আসনে ভোটের শতাংশ দাঁড়িয়েছে ৭৩ দশমিক ৪৩ শতাংশ।
এ আসনের ১৫০টি কেন্দ্রের ফলাফলে ১ লাখ ৫৮ হাজার ৬৫ ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে নির্বাচিত। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম রাশেদুল আলম দাঁড়ি পাল্লা প্রতীকে ৯২ হাজার ৫১৭ ভোট পেয়েছেন। এছাড়া আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এর প্রার্থী এস, এ, জাহিদ ঈগল প্রতীকে ১ হাজার ৫৫৫ ভোট পেয়েছে।
এ আসনে বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৫২ হাজার ১৩৭, বাতিল ভোটের সংখ্যা ৬ হাজার ২৩, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৫৮ হাজার ১৬০, মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৫৭২।
পড়ুন- মাদারীপুর-২ আসনে জয়ী বর্ষীয়ান রাজনীতিবিদ জাহান্দার আলী জাহান


