১৩/০২/২০২৬, ২৩:৩৫ অপরাহ্ণ
22 C
Dhaka
১৩/০২/২০২৬, ২৩:৩৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নেত্রকোনায় ১ টি আসনে ‘হ্যাঁ’ থেকে ‌‌‘না’ এগিয়ে

নেত্রকোনা জেলার পাঁচটি সংসদীয় আসনে অনুষ্ঠিত ‘গণভোট ২০২৬’-এর বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, নেত্রকোনা ৫টি আসনের একটি আসন ছাড়া ৪টি আসনে ‘না’ ভোটের তুলনায় হ্যাঁ’ ভোট বেশি পড়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমান আনুষ্ঠিকভাবে নিজ কার্যালয়ে বেসরকারিভাবে গণ ভোটের ফলাফল ঘোষনা করেন। এ ফলফেলে নেত্রকোনা-৪ ((মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে ‘হ্যাঁ’ থেকে ‘না’ ভোট বেশি পড়েছে।

নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা): এ আসনে মোট ভোটার সংখ্যা ৪,৫৬,১৮২ জন। পোস্টাল গণনাকেন্দ্র সহ ১২৫টি ভোটকেন্দ্রের ফলাফলে ‘হ্যাঁ’ পড়েছে ১,৩৭,৬০৫ ভোট এবং ‘না’ ভোট পড়েছে ৭৯,৮২১টি। বাতিলকৃত ভোট ৪২,৭৩০টি ও ভোট প্রদত্ত ভোটের সংখ্যা ২,৬০,১৫৬। মোট ভোটারের সংখ্যা অনুযায়ি ৩০.১৬ শতাংশ ‘হ্যাঁ’ ও ১৭.৫ শতাংশ ‘না’ এবং বাতিল হয়েছে ৯.৩৭ শতাংশ।

নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা): এ আসনে মোট ভোটার সংখ্যা ৫,০২,৪৩৮ জন। পোস্টাল গণনাকেন্দ্র সহ ১৭৩টি ভোটকেন্দ্রের ফলাফলে ‘হ্যাঁ’-তে ১,৫৩,৭৯৩টি ভোট পড়েছে এবং ‘না’-তে পড়েছে ৭৯,৭৫২ ভোট। বাতিলকৃত ভোট ৩৬,২৬২টি ও ভোট প্রদত্ত ভোটের সংখ্যা ২,৬৯,৮০৭। মোট ভোটারের সংখ্যা অনুযায়ি ৩০.৬১ শতাংশ ‘হ্যাঁ’ ও ১৫.৮৭ শতাংশ ‘না’ এবং বাতিল হয়েছে ৭.২২ শতাংশ।

নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া): এ আসনে মোট ভোটার সংখ্যা ৪,২০,৬৮৭ জন। পোস্টাল গণনাকেন্দ্রসহ ১৫০টি ভোটকেন্দ্রের ফলাফলে দেখা গেছে ‌‘হ্যাঁ’-তে ১,৩৬,০০৫টি ভোট পড়েছে এবং ‘না’-তে পড়েছে ৬০,৭৮৭ ভোট। বাতিলকৃত ভোট ৪১,৫৬৬টি ও ভোট প্রদত্ত ভোটের সংখ্যা ২,৩৮,৩৫৮। মোট ভোটারের সংখ্যা অনুযায়ি ৩২.৩৩ শতাংশ ‘হ্যাঁ’ ও ১৪.৪৫ শতাংশ ‘না’ এবং বাতিল হয়েছে ৯.৮৮ শতাংশ।

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী): এ আসনে ‌‘হ্যাঁ’ থেকে ‘না’ ভোট বেশি পড়েছে এবং এখানে মোট ভোটার সংখ্যা ৩,৭৫,৩১২ জন। পোস্টাল গণনাকেন্দ্র সহ ১৫০টি ভোটকেন্দ্রের ফলাফলে ‘না’-তে ১,০২,১১৩টি ভোট পড়েছে এবং ‘হ্যাঁ’-তে পড়েছে ৮২ হাজার ১২৫ ভোট। বাতিলকৃত ভোট ২৭,৯৭২টি ও ভোট প্রদত্ত ভোটের সংখ্যা ২,১২,২১০। মোট ভোটারের সংখ্যা অনুযায়ি ২৭.২১ শতাংশ ‘না’ ও ২১.৮৮ শতাংশ ‘হ্যাঁ’ এবং বাতিল হয়েছে ৭.৪৫ শতাংশ।

নেত্রকোনা-৫ (পূর্বধলা): এ আসনে মোট ভোটার সংখ্যা ২,৯০,১১৭ জন। পোস্টাল গণনাকেন্দ্র সহ ৮৩টি ভোটকেন্দ্রের ফলাফলে দেখা যায় ‘হ্যাঁ’-তে ১,০০,৬৭১টি ভোট পড়েছে এবং ‘না’-তে পড়েছে ৪৪,৫৭৩ ভোট। বাতিলকৃত ভোট ২৩,৭২০টি ও ভোট প্রদত্ত ভোটের সংখ্যা ১,৬৮,৯৬৪। মোট ভোটারের সংখ্যা অনুযায়ি ৩৪.৭০ শতাংশ ‘হ্যাঁ’ ও ১৫.৩৬ শতাংশ ‘না’ এবং বাতিল হয়েছে ৮.১৮ শতাংশ।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে, ভোটগ্রহণ পরবর্তী গণনা শেষে বেসরকারি ফলাফল প্রস্তুত করা হয়েছে। নেত্রকোনার সবগুলো আসনেই ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানের কারণে ভোট পরবর্তী পরিস্থিতি এখন পর্যন্ত শান্ত রয়েছে।

পড়ুন- খুলনায় ৬ আসনে ২৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন