১৪/০২/২০২৬, ০:৩৮ পূর্বাহ্ণ
22 C
Dhaka
১৪/০২/২০২৬, ০:৩৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পরাজিত জামায়েত প্রার্থীর বাসায় মিষ্টি নিয়ে হাজির বিজয়ী বিএনপি প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে বিজয়ী বিএনপি প্রার্থী আলহাজ্ব শফিকুর রহমান কিরন নির্বাচনের পরই দেখালেন ভিন্ন এক রাজনৈতিক সৌজন্যের দৃষ্টান্ত। তিনি পরাজিত প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউলের বাসভবনে গিয়ে শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেন।

বিজ্ঞাপন

শুক্রবার রাত ৮টার দিকে সখিপুর উপজেলার চরভাগা এলাকায় অবস্থিত ডা. বকাউলের বাসায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মিষ্টি হাতে উপস্থিত হন কিরন। হঠাৎ এই আগমনে সেখানে সৃষ্টি হয় আন্তরিক ও আনন্দঘন পরিবেশ। দুই নেতার কুশল বিনিময় ও শুভেচ্ছা আদান-প্রদানে রাজনৈতিক সৌহার্দ্যের এক ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

এ সময় শফিকুর রহমান কিরন বলেন, “নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। জনগণ যাকে যোগ্য মনে করেছেন, তাকেই দায়িত্ব দিয়েছেন। কিন্তু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা কখনো ব্যক্তিগত শত্রুতা নয়। আমরা সবাই নড়িয়া-সখিপুরের সন্তান। এই জনপদের উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি রক্ষা করাই এখন আমাদের মূল লক্ষ্য। মতভেদ থাকলেও এলাকার স্বার্থে আমরা একসঙ্গে কাজ করতে চাই।”

অন্যদিকে ডা. মাহমুদ হোসেন বকাউল বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানিয়ে বলেন,“জনগণের রায়ই গণতন্ত্রের আসল শক্তি। আমি সেই রায়কে সম্মান জানাই। নির্বাচন ছিল আদর্শ ও নীতির প্রতিযোগিতা, ব্যক্তিগত বিরোধের নয়। এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় আমরা গঠনমূলক ভূমিকা রাখব এবং যেকোনো ইতিবাচক উদ্যোগে সহযোগিতা করব।”

নির্বাচনের ফল ঘোষণার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে যখন কিছুটা উত্তেজনা বিরাজ করেছিল, ঠিক সেই সময় এই সৌজন্য সাক্ষাৎ এলাকাবাসীর মাঝে স্বস্তি ও ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, এমন সহনশীল ও সম্মানজনক রাজনৈতিক আচরণ ভবিষ্যতে নড়িয়া-সখিপুরে সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পড়ুন- জামালপুরে শোকরানা দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন