১৪/০২/২০২৬, ২:৫৭ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১৪/০২/২০২৬, ২:৫৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গাইবান্ধায় জমিজমা সংক্রান্ত জেরে যুবক খুন

গাইবান্ধায় সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত জেরে মহুরী অমিতাভ চন্দ্র রায় (৩৭) নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটেছে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লম ঝাড় গ্রামে। নিহত অমিতাভ ওই গ্রামের মৃত নিরাঞ্জন চন্দ্র রায়ের ছেলে। সে পেশায় গাইবান্ধা জজ কোর্টের মহুরী ছিল।

নিহতের ভাই সুধন চন্দ্র রায় বলেন, নিহত অমিতাভ স্থানীয় বাজার থেকে ফিরে বাড়িতে ঢোকার সময় কে বা কারা তার মাথায় কুড়াল দিয়ে আঘাত করে। কুড়ালটি মাথায় গাথানো অবস্থায় অমিতাভ চন্দ্র বাসায় ঢুকে পড়ে যায়।তার মাথা থেকে কুড়ালটি টেনে বের করে গুরুতর আহতাবস্থায় তাকে গাইবান্ধা জেলা হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার তিনি মারা যান। সুধন আরও বলেন, তার নিহত ভাই অমিতাভের সাথে প্রতিবেশী নরেশ চন্দ্র রায়ের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো।এ নিয়ে সদর থানাসহ বিভিন্ন জায়গায় বিচার শালিস হয়েছে। নরেশ প্রায়ই তার ভাইকে হত্যার হুমকী দিতো।এবং তিনি সন্দেহ করছেন পুর্ব শত্রুতার জের ধরে নরেশ বা তার লোকজন এই ঘটনা ঘটাতে পারে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ রাত আনুমানিক আটটার দিকে বল্লমঝাড় ইউনিয়নে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। মরদেহ সদর থানায় নেয়া হয়েছে। তবে, তাকে কারা কি কারনে হত্যা করেছে, তা এখনো জানা যায়নি।

বিজ্ঞাপন

পড়ুন : গাইবান্ধা -৩ (সাদুল্লাপুর -পলাশবাড়ী) আসনে জামায়াতের লেবু বিজয়ী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন