সুনামগঞ্জ-এর সীমান্তবর্তী বিশ্বম্ভরপুর উপজেলা কিন্ডারগার্টেন টিচার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। স্থানীয়ভাবে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে ও প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এ কমিটি নির্বাচিত হয়। সভাটি সঞ্চালনা করেন স্কলার্স একাডেমির পরিচালক আব্দুর রব।
সভায় উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হলে নবনির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।নির্বাচিত কমিটির সভাপতি হয়েছেন মকবুল হোসেন, প্রধান শিক্ষক, মনিং স্টার একাডেমি। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন চিত্ত রঞ্জন, সহ-শিক্ষক, হাজী আবদুল মান্নান হলি চাইল্ড একাডেমি।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ রফিকুল ইসলাম হালিম, সহ-শিক্ষক, প্রতিবা মডেল স্কুল। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন জিয়াউর রহমান, প্রধান শিক্ষক, পল্লী ডেভেলপমেন্ট একাডেমি মোয়াকুড়া স্কুল।এছাড়া কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ভাদেরটেক কিন্ডারগার্টেন একাডেমির এক সহ-শিক্ষক এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন ওমর ফারুক, সহ-শিক্ষক, বায়তুস সুন্নাহ একাডেমি। কমিটিতে আরও প্রায় ২০ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।
সভায় বক্তারা বলেন, নবগঠিত কমিটি উপজেলার কিন্ডারগার্টেন শিক্ষকদের ঐক্য সুদৃঢ় করা, পেশাগত মানোন্নয়ন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষকদের অধিকার সংরক্ষণ ও প্রশিক্ষণমূলক কার্যক্রম বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়া হবে।অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

