১৭/০২/২০২৬, ২০:৪০ অপরাহ্ণ
24 C
Dhaka
১৭/০২/২০২৬, ২০:৪০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পূর্ণ মন্ত্রী হিসেবে ডাক পেলেন লালমনিরহাট-৩ আসনের এমপি আসাদুল হাবিব দুলু

লালমনিরহাট-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন বলে জানা গেছে। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একে মমিনুল হক ও তথ্য ও প্রচার সম্পাদক আবুল বাসার সুমন এক এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর তিনি মুঠোফোনে এ সংক্রান্ত কল পেয়েছেন বলে মুঠোফোনে লালমনিরহাট নিউজকে নিশ্চিত করেন।

উল্লেখ্য, ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আসাদুল হাবিব দুলু তৎকালীন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়-এর উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন। রাজনৈতিক অঙ্গনে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয়। বর্তমানে তিনি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) এবং লালমনিরহাট জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।

তিস্তা নদী রক্ষা আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়কারী হিসেবে তার নেতৃত্ব দেশ-বিদেশে আলোড়ন সৃষ্টি করে। তিস্তা নদী-কেন্দ্রিক ওই আন্দোলন উত্তরাঞ্চলের মানুষের স্বার্থরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে দলীয় নেতাকর্মীরা মনে করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন