১৯/০২/২০২৬, ২:০৭ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১৯/০২/২০২৬, ২:০৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

২৫ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু, স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ

আসন্ন অমর একুশে বইমেলা ২০২৬ আয়োজন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান এবং বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সভায় বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বইমেলা আয়োজনের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন।

সভা শেষে জানানো হয়, অমর একুশে বইমেলা ২০২৬ আগামী ২৫ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত চলবে।

প্রকাশকদের দাবির পরিপ্রেক্ষিতে এবারের বইমেলায় অংশগ্রহণকারী সব প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া, যারা এখনো স্টল বরাদ্দ নেননি, তাদের আগামীকাল ১৯ ফেব্রুয়ারি বিকাল ৩টার মধ্যে আবেদন করতে বলা হয়েছে। আবেদনকারীদের মধ্যে একই দিন সন্ধ্যা ৬টায় স্টল বরাদ্দ দেওয়া হবে।

অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটির সদস্য-সচিব ড. মো. সেলিম রেজা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

পড়ুন : রাজধানীতে হঠাৎ ২০০ টাকা ছাড়াল ব্রয়লার মুরগির দাম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন