শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলাসহ র্যাবে থাকা অবস্থায় ক্রসফায়ারের অভিযোগে করা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আসামি করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
বিজ্ঞাপন
বুধবার (১৫ এপ্রিল) তিনি এ তথ্য জানান।
এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে সারা দেশে বিভিন্ন থানায় করা মামলাগুলোর এজাহার কপি ট্রাইব্যুনালে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
চিফ প্রসিকিউটর বলেন, ইতোমধ্যে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাকে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রায় এক হাজার মামলার কপি তদন্ত সংস্থায় জমা হয়েছে।
তিনি আরও জানান, আগামী এক সপ্তাহের মধ্যে এ কার্যক্রম অনেকাংশে সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


