মুসলিম সম্প্রদায়কে রমজানের শুভেচ্ছা জানালেন ট্রাম্প

0
24
বিজ্ঞাপন

পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের সকল মুসলিমদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা। মঙ্গলবার পৃথক বিবৃতিতে দেশ দুটির শীর্ষ নেতারা সংযম, আধ্যাত্মিকতা এবং ধর্মীয় স্বাধীনতার গুরুত্ব তুলে ধরেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শুভেচ্ছাবার্তায় বলেন, আজ আমি রমজান উদযাপনকারী সকলের প্রতি আমার শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি। রমজানকে আধ্যাত্মিক পুনর্জাগরণ, ধ্যান এবং স্রষ্টার অগণিত নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সময় হিসেবে বর্ণনা করেন তিনি।

ট্রাম্প আরও বলেন, এই পবিত্র সময়টি আমেরিকানদের প্রার্থনা ও উপবাসের ওপর গুরুত্বারোপ করে, পারিবারিক ও সাম্প্রদায়িক বন্ধন দৃঢ় করে এবং আমাদের মাঝে দয়া, দানশীলতা ও নম্রতার মতো অভিন্ন মূল্যবোধগুলোকে পুনরুজ্জীবিত করে। স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকারকে একটি জাতির সমৃদ্ধির অন্যতম স্তম্ভ হিসেবে উল্লেখ করে তিনি বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

পড়ুন: দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

আর/

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.