ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলসেতু পারাপারের সময় ট্রেনের নিচে কাটা পড়ে এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর বয়স আনুমানিক ৪৫ বছর।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালের দিকে ঢাকা–সিলেট বাইপাস রেলপথের আখাউড়া পৌর শহরের খড়মপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেল পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ১১টার দিকে ওই নারী রেলসেতু পার হওয়ার সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালোনী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে দুর্ঘটনার শিকার হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহত নারীর নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত রেলসেতু পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা করছে।


