১৯/০২/২০২৬, ১৮:৩৮ অপরাহ্ণ
29 C
Dhaka
১৯/০২/২০২৬, ১৮:৩৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একসঙ্গে ৮ চিকিৎসকের যোগদান

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একসঙ্গে আটজন নতুন চিকিৎসক যোগদান করেছেন। এর ফলে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে।

বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এ উপলক্ষে এক যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। নেক্সাস ইনোভেশন অনুষ্ঠানের আয়োজন করে।


অনুষ্ঠানে নবনিযুক্ত চিকিৎসকদের হাতে যোগদানপত্র তুলে দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হিমেল খান। এ সময় বক্তব্য দেন গাইনি বিভাগের কনসালটেন্ট ডা. রোকেয়া খাতুন, সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু, নবনিযুক্ত চিকিৎসক অনুপ সাহা ও মনীষা রানী বণিক এবং নেক্সাস ইনোভেশনের কর্মকর্তা দেবাশীষ রায়।

স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মিশুক মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে নতুন চিকিৎসকদের উদ্দেশে একটি উপস্থাপনা তুলে ধরা হয়। পরে নবনিযুক্ত চিকিৎসকদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়।


যোগদান করা চিকিৎসকেরা হলেন— নাহিয়া জামান তৃপ্তি, মনীষা রানী বণিক, মো. আরাফাত, মনিরুল ইসলাম সজীব, মো. রায়হান উদ্দিন, অনুপ সাহা, আতিয়ার রহমান ও সেফায়েত ইসলাম।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হিমেল খান বলেন, নতুন আটজন চিকিৎসক যোগদানের ফলে স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের চিকিৎসক সংকট অনেকটাই কাটবে। এ ছাড়া আরও পাঁচজন কনসালটেন্ট নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। এতে হাসপাতালের সেবার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

পড়ুন- দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উত্তপত্তিস্থল সিলেটে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন