২১/০২/২০২৬, ০:০৭ পূর্বাহ্ণ
23 C
Dhaka
২১/০২/২০২৬, ০:০৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঝিনাইদহের শৈলকুপায় পারিবারিক বিরোধে মারপিটে একজনের মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপার জয়ন্তীনগর গ্রামে পারিবারিক বিরোধের জেরে মারপিটে কেসমত আলী (৬০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ সকাল সাড়ে ১০ টার দিকে তার মৃত্যু হয়। সে ওই গ্রামের সিরাজ সরদারের ছেলে।

বিজ্ঞাপন

জানা যায়, নামাজ পড়ে বাড়ি ফেরার পথে একজন ব্যক্তিকে লক্ষ্য করে কেসমত আলী বলে তোকে দেখে নেব। এ ঘটনায় পাশে থাকা তার বোনের স্বামী নবীস উদ্দিন ক্ষিপ্ত হয়। কিছুক্ষণ পর বাড়ির পাশে একা পেয়ে নবীস উদ্দিন ও তার পরিবারের লোকজন কেসমত আলীর সাথে কথা কাটাকাটিতে জড়ায়। একপর্যায়ে তারা কিল-ঘুষি দিলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে। পরে পরিবারের সদস্যরা উদ্ধার করে সদর হাসপাতালে আনলে চিকিৎসক কেসমত আলীকে মৃত ঘোষণা করে।

শৈলকুপা থানার উপপরিদর্শক আবুল কাশেম বলেন, পারিবারিক বিরোধে এ ঘটনা ঘটেছে। বয়ষ্ক মানুষ হওয়াতে হালকা আঘাতেই কেসমত আলীর মৃত্যু হতে পারে। তবে ময়না তদন্তের পর প্রকৃত বিষয় জানা যাবে।

পড়ুন- শেখ হাসিনাসহ আসামিদের ফেরত এনে বিচার করাই সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব: আখতার হোসেন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন