মাগুরা সদর হাসপাতাল পরিদর্শন করলেন মাগুরা -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য সেবার মান বাড়াতে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতাল পরিদর্শন করেন তিনি।
এ সময় মাগুরা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মহসিন উদ্দিন ফকির, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, শ্রীপুরের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরোসহ সদর হাসপাতালের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাসপালাতাল পরিদর্শনকালে মনোয়ার হোসেন খান বলেন, মাগুরা সদর হাসপাতালের চিকিৎসা সেবার মান বাড়াতে আমরা ইতিমধ্যেই কাজ শুরু করেছি। সদর হাসপাতালের লোকবল একটু সংকট থাকায় ভালো সেবা দিতে একটু কষ্ট হচ্ছে।আগামীতে সেবার মান ধীরে ধীরে উন্নতি করা হবে।
মাগুরা মেডিকেল কলেজের জায়গা নির্ধারণের জন্য আমরা কাজ শুরু করেছি। একটু ভালো জায়গা পেলেই মাগুরা মেডিকেল কলেজের কাজ শুরু হবে দ্রুতই। গেলো বছর মেডিকেল কলেজ স্থানান্তর খবরে মাগুরার সর্বস্তরের জনগন শহরে বিক্ষোভ ও মানববন্ধন করে। সদ্য শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত এই সংসদ সদস্য এই প্রথম হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন।
পড়ুন- সংস্কার-নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করা হয়েছে: নাহিদ ইসলাম


