২০/০২/২০২৬, ১৮:০৭ অপরাহ্ণ
28.1 C
Dhaka
২০/০২/২০২৬, ১৮:০৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গনপিটুনিতে নিহত ২

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত ভোরে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল সাদুল্লাপুর ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয়রা তাদের ধাওয়া করে। এসময় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তারা খোর্দ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায়। শেষ রাতে সেহরির সময় ডাকাতির খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে বেড়িয়ে পড়ে। ছিনতাইকারীর দুই সদস্য পালিয়ে যাওয়ার সময় পুকুরে পড়ে যায়। তখন তাদের দুইজনকে পুকুর থেকে তুলে বিক্ষুব্ধ জনতা মাধধর করে।

পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দলের আরেক সদস্য অন্ধকার সুযোগে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিম উদ্দিন বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি মোটর সাইকেলও উদ্ধার করা হয়েছে।নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। পরিচয় শনাক্তে বিশেষজ্ঞ দলকে ডাকা হয়েছে, তারা এলে বিস্তারিত জানা সম্ভব হবে।

পড়ুন- গাজায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন