২০/০২/২০২৬, ১৮:২১ অপরাহ্ণ
28.1 C
Dhaka
২০/০২/২০২৬, ১৮:২১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মাগুরায় শহীদ মিনার গড়ে ওঠেনি অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা ২১শে ফেব্রুয়ারি বাঙালি জাতির এক ঐতিহাসিক দিন। এই জাতি মাতৃভাষার জন্য রক্ত ও জীবন দিয়ে দেশ স্বাধীন করেছে। প্রতিবছর ভাষা শহীদদের গভীর শ্রদ্ধায় স্বরণ করা হয় শহীদ মিনারে ফুল দিয়ে। ভাষা আন্দোলনের ৭৪ বছর পেরিয়েও মাগুরা জেলার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই স্থায়ী শহীদ মিনার।

বিজ্ঞাপন

সাধারণত সরকারি নির্দেশনার আলোকে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে দিবসটি পালন করা হয়। ফলে শিক্ষার্থীদের মধ্যে মাতৃভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য সম্পর্কে যথেষ্ট ধারণা তৈরি হচ্ছে না বলে মনে করছেন শিক্ষার্থীরা।

জেলা শিক্ষা অফিসের তথ্যমতে, জেলায় বর্তমানে রয়েছে ৭১টি মাদ্রাসা, ৩১টি কলেজ, ১৬২টি মাধ্যমিক বিদ্যালয়, ১৫টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং ৮৯টি কিন্ডারগার্টেন সহ কয়েক’শ শিক্ষাপ্রতিষ্ঠান। এসব অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে স্থায়ী শহীদ মিনার নির্মাণ হয়নি, বিশেষ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসাগুলোতে অনেক কম।

ভাষা সৈনিকরা মনে করছেন মাগুরায় স্থায়ী শহীদ মিনার ও শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত শহীদ মিনার না থাকার কারণে ভাষা আন্দোলনের মত একটি ইতিহাস পরিপূর্ণ ভাবে জানতে পারছেনা শিক্ষার্থী। রাষ্ট্র ও ভাষা আমাদের অস্তিত্ব। আর এই অস্তিত্ব টিকিয়ে রাখতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের সঠিক ধারণা থাকা জরুরী বলে মনে করছেন তারা।

মাগুরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম জানান, কেন্দ্রীয় শহীদ মিনারসহ জেলার বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নেই এটি সত্য। শিক্ষা প্রতিষ্ঠানে জায়গা সংকট ও অর্থ বরাদ্দ কম রয়েছে। তবে আগামীতে শহীদ মিনারের সংখ্যা বাড়বে বলে আশা করেন তিনি।

পড়ুন- ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন