ভোলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশার নবকুমার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ৪৪ হাজার টাকা মূল্যের ১ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় জিয়াউল হক (৬০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক জিয়াউল হক ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশার নবকুমার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। উদ্ধারকৃত গাঁজা এবং আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


