২০/০২/২০২৬, ২০:০৮ অপরাহ্ণ
28.1 C
Dhaka
২০/০২/২০২৬, ২০:০৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জামালপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত!  

জামালপুরে পুলিশের চেকপোষ্টে গাড়ি থামানোর সময় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনার পর স্থানীয়রা ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে।

বিজ্ঞাপন


শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে জামালপুর ফেরিঘাট ব্রিজের দক্ষিণ পাশে সড়কে চেকপোষ্টে এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন- শেরপুরের কেন্দুয়ার চর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন (৫০) ও তার ছেলে ইসতিয়াক আহম্মেদ (২৫)।
স্থানীয়রা জানায়, জুমা নামাজের সময় ফেরিঘাট ব্রিজের পাশে চেকপোষ্ট বসিয়ে ডিউটি করছিলো পুলিশ সদস্যরা। এসময় শেরপুরগামী একটি ট্রাককে তারা থামাতে বললে ট্রাকের পেছনে থাকা একটি মোটরসাইকেল বের হয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় অপর দিক থেকে আসা আরেকটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনা স্থলেই মোটরসাইকেল চালক দেলোয়ার ও তার ছেলে ইসতিয়াক আহম্মেদ নিহত হয়।
এঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী পুলিশ সদস্যদের উপর হামলা করে ও সড়ক অবরোধ করে।


বাবা- ছেলে নিহতের ঘটনায় জেলা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পড়ুন- ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই

দেখুন- ভারতের হিন্দু গ্রামবাসীরা রক্ষা করছেন যে সব মসজিদ!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন