শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বিএনপি কর্মী জয়নুদ্দিন(৪০) এর অর্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় অভিযোগের ভিত্তিতে মামলা নেয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ১২ টার দিকে গোসাইরহাট থানার সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মৃত্যুর এক সপ্তাহ পেরিয়ে গেলেও থানায় মামলা নেয়নি। আমরা লিখত অভিযোগ করেছি তবে মামলা নিতে গড়িমসি করছে পুলিশ।দ্রুত মামলা নিয়ে খুণীদের গ্রেফতার করে হত্যার সুস্ঠু বিচার করতে হবে। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এই হত্যার বিচার চায়।
মৃত জয়নুদ্দিন ঢালীর পরিবার ও স্থানীয় ইউনিয়নবাসীর আয়োজনে উপস্থিত ছিলেন,গোসাইরহাট ইউনিয়ন পরিষদের মেম্বার মো. রিপন চৌধুরী মেম্বার মোঃ খলিল ভূইয়া, মেম্বার মো. রতন ঢালী, মেম্বার মো. সোহাগ ঢালী, সাধারণ জনগণ মো. সোহেল গাজী, মো. জসিম বেপারী, মো.ইকবাল ঢালীসহ আনুমানিক জন।
এর আগে গত সোমবার বিকেল ৪টায় খাটরা গ্রাম এলাকায় আম গাছের সাথে ঝুলন্ত অবস্থায় জয়নুদ্দিনের লাশ উদ্ধার করে পুলিশ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন মৃত জয়নুদ্দিন ঢালীকে যারা পরিকল্পিতভাবে খুন করেছে, তাদের সুষ্ঠু সঠিক তদন্তের মাধ্যমে দ্রুত সনাক্ত করে গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন এবং ভুক্তভোগীর পরিবার ন্যায় বিচার পাক এটি প্রশাসনকে দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করার আহবান জানান।
এ বিষয়ে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারকে আজ রাতে থানায় আসতে বলেছি তারা মামলা করলে আমরা মামলা নিব।
পড়ুন- ভারতের স্পাইসজেটের জন্য নিষিদ্ধ হলো বাংলাদেশের আকাশসীমা


