ন্যায়, সাম্য ও মানবাধিকার, নাগরিক ফোরামের অঙ্গীকার এই স্লোগানকে ধারণ করে নাগরিকদের মৌলিক অধিকার ও মানবাধিকার রক্ষা ও প্রতিষ্ঠায় কার্যকরী ভূমিকা পালন করার লক্ষে কুমিল্লায় আত্মপ্রকাশ ঘটে নাগরিক অধিকার ফোরাম, কুমিল্লা-বাংলাদেশের।
এ উপলক্ষে আয়োজিত এক সভায় অধ্যাপক ডা. আবদুল লতিফকে সভাপতি ও দৈনিক কুমিল্লার জমিনের সম্পাদক শাহাজাদা এমরানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের ২০২৬-২০২৮ এর কার্যকরি কমিটি ও ৫ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন- সহ সভাপতি অধ্যক্ষ শরিফুল ইসলাম,সহ সভাপতি অধ্যক্ষ মো. আবদুল হান্নান, যুগ্ম সম্পাদক অধ্যাপক রাহুল তারণ পিন্টু,সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন লিটন,অর্থ সম্পাদক কবি নার্গিস আরা খানম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক সৈয়দ আহমেত লাভলু। নির্বাহী সদস্যরা হলেন- কাজী ফখরুল আলম, মীর মোহাম্মদ সোহেল ও কবি রোখসানা মনি।
উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন, বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, সংগঠক জামিল আহমেদ খন্দকার, অধ্যক্ষ সফিকুর রহমান, সাংবাদিক আবুল হাসানাত বাবুল ও ডা. গোলাম শাহজাহান। সভায় সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন চিকিৎসক আরিফ মোর্শেদ খান, সুমনা আক্তার স্মৃতি, মো.সাফায়েত উল্লাহ প্রমুখ।
পড়ুন : প্রতিমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে পিরোজপুরে আহম্মদ সোহেল মনজুর


