২১/০২/২০২৬, ১৬:৩৯ অপরাহ্ণ
33.3 C
Dhaka
২১/০২/২০২৬, ১৬:৩৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শাকিবের সিনেমায় পাকিস্তানি নায়িকার গুঞ্জন, মুখ খুললেন পরিচালক

মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’-এর শুটিং শুরু হচ্ছে আগামী মাসে। কিন্তু ক্যামেরা ঘোরার আগেই শোনা যায়, ছবিটিতে শাকিবের বিপরীতে একজন পাকিস্তানি নায়িকা অভিনয় করতে পারেন। এমন গুঞ্জনে যখন দর্শকদের মধ্যে আলোচনা তুঙ্গে, তখন বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সিনেমাটির পরিচালক আজমান রুশো।

বিজ্ঞাপন

সম্প্রতি গণমাধ্যমে নির্মাতা স্পষ্ট করে জানান, শাকিবের এই সিনেমায় পাকিস্তানি কোনো নায়িকা থাকার সম্ভাবনা নেই এবং যে তথ্য ছড়িয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। রুশো বলেন, রকস্টারের গল্প বাংলাদেশের, ভাষাও বাংলার; পাকিস্তানি নায়িকা কেন থাকবে? আমরা এটা শুরুতেও ভাবিনি। যেটি ছড়িয়েছে, তার পুরোটাই ভিত্তিহীন।

তবে এর আগে একবার শাকিব খান জানিয়েছিলেন, পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে তার একটি সিনেমা নিয়ে আলোচনা চলছে। যদিও তিনি কোন সিনেমার জন্য এ আলোচনা, তা জানাননি। এ প্রসঙ্গে রুশো বলেন, শাকিব ভাই আগামীতে অনেক সিনেমা করবেন। হয়তো তার অন্য সিনেমার ক্ষেত্রে বলেছিলেন। কিন্তু ‘রকস্টার’-এ পাকিস্তানি নায়িকার কোনো সম্ভাবনা নেই।     

আগামী ঈদুল আজহায় মুক্তির লক্ষ্য নিয়ে নির্মিত এই সিনেমায় শাকিব খানকে ঢাকার এক তরুণের চরিত্রে দেখা যাবে, যার গল্পের প্রেক্ষাপট দেশীয় সংস্কৃতিকে কেন্দ্র করে গড়ে উঠেছে।

উল্লেখ্য, জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাণের মাধ্যমে পরিচিতি পাওয়া আজমান রুশো এবার প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণে হাত দিচ্ছেন। তার এই প্রথম প্রজেক্ট ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

পড়ুন:জন্মদিন মানেই জীবন থেকে একটি বছর কমে যাওয়া : রাশেদ সীমান্ত

দেখুন:দাম কমাতে চিনি আমদানিতে শুল্ক প্রত্যাহারের সময় বাড়ছে |

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন