২২/০২/২০২৬, ০:৫২ পূর্বাহ্ণ
23.9 C
Dhaka
২২/০২/২০২৬, ০:৫২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ভাষা শহীদদের প্রতি মডেল প্রেসক্লাবের বিনম্র শ্রদ্ধা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্বনাথ মডেল প্রেসক্লাব।

আজ অমর একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রক্তস্নানের মধ্য দিয়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠার দিন। সব বাধা অতিক্রম করে বাংলাকে পাথেয় করে এগিয়ে যাওয়ার শপথের দিন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য এদিন সালাম, বরকত, রফিকসহ অনেকে আত্মাহুতি দিয়েছিলেন। এজন্যই দিনটি একই সঙ্গে গৌরবের ও শোকের। জাতি আজ শ্রদ্ধাভরে সেইসব শহীদদের স্মরণ করছে। দিবসটি শুধু বাঙালির নয়, পৃথিবীর সব ভাষাভাষী মানুষের। পৃথিবীর কয়েক হাজার ভাষাভাষী মানুষও দিনটি শ্রদ্ধাভরে পালন করছেন।

দিবসের প্রথম প্রহরে ‘বিশ্বনাথ মডেল প্রেসক্লাব নেতৃবৃন্দরা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

এসময় উপস্হিত ছিলেন, ক্লাবের নবনির্বাচিত সভাপতি এমআর টুনু তালুকদার, সহসভাপতি রুহেল উদ্দিন, সাবেক সভাপতি আশিক আলী, বর্তমান সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকি, যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিন, দপ্তর ও প্রচার সম্পাদক বদরুল ইসলাম মহসিন, কার্যকরী সদস্য আক্তার আহমদ সাহেদ, মোসাহিদ আলী।

বিজ্ঞাপন

পড়ুন : মাতৃভাষায় চিত্তের প্রকাশ, সত্তার বিকাশ: ডিসি জাহিদুল ইসলাম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন