সকল ক্ষেত্রে দুর্নীতি এবং চাঁদাবাজকে পরিস্কারের ঘোষণা দিয়ে সহযোগীতা চাইলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য নাজমুল হুদা।
বিজ্ঞাপন
আজ রবিবার সকালে গাংনী কাঁচা বাজার পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রমে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
জামায়াত জোট প্রার্থী হিসেবে নির্বাচিত এমপি নাজমুল হুদা বলেন, আমরা যে শহরে বাস করি তা সাংগঠনিকভাবে পরিস্কারের কাজ শুরু করেছি। যা চলমান থাকবে। পাশাপাশি দুর্নীতি ও চাঁদাবাজ পরিস্কারে জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
পরিস্কার পরিচ্ছন্নতাকালে আরও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলামসহ জামায়াত নেতাকর্মীবৃন্দ।
পড়ুন- হোমিও হলের আড়ালে স্পিরিট বিক্রি, নেত্রকোনায় গ্রেফতার ১


