২২/০২/২০২৬, ১৯:২৩ অপরাহ্ণ
27.3 C
Dhaka
২২/০২/২০২৬, ১৯:২৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আখাউড়ায় রেলস্টেশনের পকেট গেইটে বৃদ্ধের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

বিজ্ঞাপন


রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর প্রায় দুইটার দিকে রেলস্টেশনের পকেট গেটের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মরদেহের পকেট থেকে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। পরিচয়পত্র অনুযায়ী মৃত ব্যক্তির নাম মো. মুন্নাফ (৬৮)। তাঁর বাড়ি ঢাকার দোহার উপজেলার মালিকান্দা গ্রামে।


রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রেলস্টেশনের পকেট গেটের সামনে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে স্টেশন এলাকার ব্যবসায়ীরা রেলওয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।


আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শফিকুল ইসলাম বলেন, ‘মরদেহের সঙ্গে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হবে।’

পড়ুন- তথ্য দিচ্ছে না পঞ্চগড় খাদ্য নিয়ন্ত্রক

দেখুন- বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের পাল্টা শুল্ক অবৈধ ঘোষণা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন