২৩/০২/২০২৬, ১:১১ পূর্বাহ্ণ
22.9 C
Dhaka
২৩/০২/২০২৬, ১:১১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দৈনিক বর্তমান পত্রিকার প্রতিনিধির ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টার অভিযোগ উঠেছে

দৈনিক বর্তমান পত্রিকার গাজীপুরের কোনাবাড়ী ও কাশিমপুর থানার প্রতিনিধি মোঃ মহিদুল ইসলাম মিলটনের ছবি ব্যবহার করে হোয়াটস অ্যাপ প্রোফাইলে একটি নাম্বার থেকে বাংলাদেশ বিমানবন্দরের এক কর্মকর্তা কে নিউজের ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য নাম্বার টি কোনাবাড়ী থানা ও কাশিমপুর থানা প্রতিনিধির না, এ বিষয়টি জানার পর গাজীপুর কাশিমপুর থানায় ২১/২/২০২৬ ইং রাত ৮:৩০ মিনিটে ওসি মোল্লা মোঃ খালিদ হোসেনকে জানিয়ে একটি জিডি করা হয়। জিডি ট্র‍্যাকিং নং হলো UMRCBO এবং জিডি নং ১০৩৫ তে উল্লেখ্য প্রতারকের নাম্বার টি হলো 01308941090।

দৈনিক বর্তমান পত্রিকার কোনাবাড়ী ও কাশিমপুর থানার প্রতিনিধি পত্রিকার পাশাপাশি বেসরকারি টেলিভিশন (jagorni tv) তে দীর্ঘ দিন যাবৎ সততার সাথে প্রতিনিধি হিসেবে কাজ করে যাচ্ছে ও কাশিমপুর প্রেসক্লাবের সদস্য হিসেবে কাজ করে যাচ্ছে।

এ বিষয়ে তিনি বলেন আমি আমার বর্তমান পত্রিকার অফিস কতৃপক্ষের নিকট হতে ২১ ফেব্রুয়ারী রাত ৭:২১ মিনিটে বিষয়টি জানতে পারি এবং তথ্য টি নিশ্চিত হবার পর কাশিমপুর থানার ওসি মোল্লা মোঃ খালিদ হোসেনের সাথে ও কাশিমপুর প্রেসক্লাবের সভাপতি,সহ সভাপতির পরামর্শ ক্রমে থানায় জিডি করি।

পড়ুন- ব্রাহ্মণবাড়িয়ায় নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনে বাধা, গুলিতে সাতজন আহত

দেখুন- আমরা সারাদেশের কৃষি উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব: কৃষিমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন