২৩/০২/২০২৬, ৬:১০ পূর্বাহ্ণ
19.4 C
Dhaka
২৩/০২/২০২৬, ৬:১০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নওগাঁয় আদিবাসী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

নওগাঁর নিয়ামতপুরে ১৮ বছর বয়সী এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার ভাবিচা ইউনিয়নের জাবরিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে অভিযুক্তদের ধর্ষণ মামলায় কারাগারে পাঠায় পুলিশ। এর আগে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে জাবরিপাড়া এলাকায় বিয়ের অনুষ্ঠান থেকে থেকে নিয়ে গিয়ে ওই নারীকে গণধর্ষন করে অভিযুক্তরা।

গ্রেপ্তারকৃতরা হলেন, লথিরাম সরেণের ছেলে অনুপ সরেণ (২০), ক্ষুদিরাম এর ছেলে চিরঞ্জন হাসদা (১৯), ঈশ্বর সরেণের ছেলে প্রশান্ত স্বরেণ (১৯)। তারা তিনজনই জাবরিপাড়া এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জাবরিপাড়া এলাকায় একটি বিয়ে অনুষ্ঠিত হয়। পরের দিন শনিবার (২১ ফেব্রুয়ারি) কনেকে নিয়ে যাওয়ার জন্য বরপক্ষের আত্মীয়রা সেখানে আসে। ওইদিন বিয়ে বাড়িতে সবার ব্যস্ততার সুযোগে কৌশলে ভুক্তভোগী নারীকে রাতে বাড়ির বাইরে ডেকে নেয় অভিযুক্ত ৩ যুবক। এরপর পাশ^বর্তী একটি উঠানে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষন করে। একপর্যায়ে নিজেকে রক্ষা করে সেখান থেকে পালিয়ে এসে বিয়ে বাড়ির লোকজনদের ধর্ষণের ঘটনাটি জানায় ভুক্তভোগী নারী। তবে ততক্ষণে অভিযুক্তরা সেখান থেকে সটকে পড়ে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ধর্ষণের ঘটনাটি জানার পর তাৎক্ষণিক ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত তিন ধর্ষককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

পড়ুন- সৌদি আরবের সড়কে নিভে গেল প্রবাসী স্বপনের স্বপ্ন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন