২৩/০২/২০২৬, ০:০৪ পূর্বাহ্ণ
22.9 C
Dhaka
২৩/০২/২০২৬, ০:০৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সোনারগাঁওয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, গ্রেপ্তারের দাবি!

সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের বানিয়াবাড়ি এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাদ্দামসহ ৩-৪ জন আহত হওয়ার ঘটনায় এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মানববন্ধনে স্থানীয় শতাধিক নারী-পুরুষ অংশ নেন। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় জমি নিয়ে বিরোধ চলছিল এবং এর জেরে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, শাহজাহান ও মাহসিনের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। এতে সাদ্দামসহ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ প্রয়োজন। এ ঘটনায় সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন:ফুল নয়, গাছের চারা দিয়ে সংবর্ধনা গাজীপুর–২ আসনের সাংসদ রনিকে

দেখুন:বানিয়ে ফেললো ইরান, শুধু ঘোষণার অপেক্ষা!

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন