২৩/০২/২০২৬, ০:৩৪ পূর্বাহ্ণ
22.9 C
Dhaka
২৩/০২/২০২৬, ০:৩৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জামালপুরে মাদারগঞ্জে দুই মুখ ও চার চোঁখবিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম’দেখতে উৎসুক জনতার ভীড়

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ১নং চর পাকেরদহ ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাকরুল গ্রামে বিরল এক ঘটনার জন্ম হয়েছে।

বিজ্ঞাপন

পাকরুল এলাকার জিন্নাহ ফকিরের পালিত ছাগল থেকে দুই মুখ ও চার চোখবিশিষ্ট একটি ছাগলের বাচ্চা প্রসব করেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জিন্নাহ ফকিরের বাড়িতে ছাগলটি বাচ্চা প্রসব করলে পরিবারের সদস্যরা প্রথমে বিষয়টি দেখে বিস্মিত হয়ে পড়েন। জন্ম নেওয়া বাচ্চাটির রয়েছে দুটি পৃথক মুখ ও চারটি চোখ। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রাম থেকেও উৎসুক মানুষ এক নজর দেখতে ভিড় করছেন।

বর্তমানে ছাগলের বাচ্চাটি জীবিত রয়েছে বলে জানা গেছে। তবে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। অনেকেই এটিকে মহান আল্লাহর অপার সৃষ্টি ও রহস্যময় নিদর্শন হিসেবে উল্লেখ করছেন।

ছাগলের মালিক জিন্নাহ ফকির জানান আমি আগে থেকেই গরু-ছাগল পালন করি। শনিবার সন্ধার পর একটি ছাগল থেকে ৩ টি বাচ্ছার জন্ম হয় তার মধ্যে দুটি স্বাভাবিক হলেও একটি দেখতে অস্বাভাবিক অর্থাৎ ছাগলের বাচ্চাটির দুটিমুখ ও চারটি চোঁখ রয়েছে। ঐ দুটি স্বাভাবিক ভাবে হাটাচলা করে মায়ের দুধ খায়। যেটার ৪ চোখ ঐটা উঠে দাড়াতে পারে না। ধরে দুধ খাওয়াতে হয় এখনো সুস্থ আছে।

মাদারগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আল আমিন জানান এ ধরনের ঘটনা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় জন্মগত ত্রুটি হিসেবে পরিচিত। বিশেষজ্ঞদের মতে, ভ্রূণের বিকাশজনিত সমস্যার কারণে এমন অস্বাভাবিক গঠন দেখা দিতে পারে। বিরল হলেও বিশ্বের বিভিন্ন স্থানে এ ধরনের ঘটনার নজির রয়েছে।

পড়ুন:ফুল নয়, গাছের চারা দিয়ে সংবর্ধনা গাজীপুর–২ আসনের সাংসদ রনিকে

দেখুন:ইরানে হা-ম-লা-র জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি যুক্তরাজ্য |

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন