সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের মসলন্দপুর গ্রামে হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। রোজা রেখে খেলতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে ১৪ বছর বয়সী কিশোর সিয়াম। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, মসলন্দপুর গ্রামের এমদাদুলের ছেলে সিয়াম (১৪) রোজা অবস্থায় বিকেলে স্থানীয় খেলার মাঠে বন্ধুদের সঙ্গে খেলতে যায়। খেলার একপর্যায়ে হঠাৎ করে সে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রা জানান, সুস্থ-সবল সিয়ামের এমন আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই।
পড়ুন:ফুল নয়, গাছের চারা দিয়ে সংবর্ধনা গাজীপুর–২ আসনের সাংসদ রনিকে
দেখুন:ইরানে হা-ম-লা-র জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি যুক্তরাজ্য |
ইমি/


