২৪/০২/২০২৬, ২০:৫৪ অপরাহ্ণ
25.1 C
Dhaka
২৪/০২/২০২৬, ২০:৫৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গাইবান্ধায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে মানসিক ভারসাম্যহীন যুবককে নির্যাতন মামলা

গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্র ( জিইউকে) মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে মানসিক ভারসাম্যহীন যুবককে মারধর ও নির্যাতনের মামলায় ৫ আসামীর জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার দুপুরের দিকে গাইবান্ধা সদর আমলী আদালতের বিচারক অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান এই আদেশ দেন। আসামীরা হচ্ছেন, জিইউকে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত বাধন (৩৫), লাবিব (৩২), শিহাব (৩৫), আতিফ (৩৬) ও তালহা (৩৫)।


জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর আমলী আদালতের কোর্ট উপপরিদর্শক আজিজুল ইসলাম।


এর আগে বেলা ১১টার দিকে গাইবান্ধা সদর আমলী আদালতে আসামীদের জামিনের আবেদন জানান আইনজীবি মনজুরুল করিম সোহেল ও আবদুর রশিদ। সাড়ে ১১টার দিকে জামিনের আবেদনের ওপর শুনানি হয়। এসময় বাদী পক্ষের আইনজীবি কাজী আমিরুল ইসলাম ফকু জামিনের বিরোধিতা করেন। আইনজীবি আমিরুল ইসলাম বলেন, আদালত জামিনের আবেদনের ওপর উভয়পক্ষের শুনানী গ্রহন করেন। শুনানী শেষে আসামীদের জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং তাদেরকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।পরে তাদেরকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।

আগে গাইবান্ধা শহরের ওই মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও পূর্ণবাসন কেন্দ্রে মুর্শিদ হক্কানী (৩৭) নামে এক যুবককে নির্যাতন করা হয়। এই ঘটনায় নির্যাতনের শিকার যুবকের বড়ভাই আওরঙ্গ হক্কানী বাদী হয়ে গত ১৪ ফেব্রুয়ারি গাইবান্ধা সদর থানায় গণ উন্নয়ন কেন্দ্রের পাঁচ কর্মচারীসহ আরও দুই -তিনজনকে অজ্ঞাত করে আসামী করেন।

পড়ুন- শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নরসিংদীর পাঁচ সংসদ সদস্য

দেখুন- ইফতারে পান্তা ভাত, সেহরিতে কি খাবেন জানেন না!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন